আজকাল ওয়েবডেস্ক: চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে আরও তিনজন গ্রেপ্তার। তিনজনই গ্রেপ্তার হয়েছে উত্তরপ্রদেশ থেকে। সিবিআই সূত্রে এমনটাই খবর। গত ৩ তারিখ বুধবার উত্তরপ্রদেশের বালিয়া থেকে গ্রেপ্তার হয় গোলু সিং। বাকি দুজন গতকাল উত্তরপ্রদেশের লখনৌ থেকে গ্রেপ্তার হয়।

বিকাশ মিশ্রা ও জ্ঞানেন্দ্র প্রতাপ সিং, ওরফে মনু। জ্ঞানেন্দ্র প্রতাপ সিং সিবিআই এর কাছে আত্মসমর্পণ করে ২০০৩ এর একটি ঘটনায় অভিযুক্ত থাকার কারণে। 

খবর অনুযায়ী, পরবর্তীতে সিবিআই তাকে উপযুক্ত তথ্যের ভিত্তিতে চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে গ্রেপ্তার করেছে। তাদের তিন জনকেই ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হচ্ছে জিজ্ঞাসাবাদ ও তদন্তের কারণে। এখনও পর্যন্ত এই হত্যাকাণ্ডে এর আগে একাধিক জনকে গ্রেপ্তার করা হয়েছিল। এবার আরও তিন জনকে গ্রেপ্তার করা হল।