অন্নপূর্ণা যোজনার আওতায় ইতিমধ্যেই ৩ হাজার টাকা করে পেতে শুরু করেছেন বহু আবেদনকারী। প্রথম দফায় ৫০ লাখের বেশি মহিলা টাকা পেয়ে গিয়েছেন। এই পরিস্থিতিতে এবার বার্ধক্য এবং বিধবা ভাতা নিয়েও বার্তা দিলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।
2
6
বার্ধক্য এবং বিধবা ভাতা নিয়ে আলাদা করে স্পষ্ট ভাবে এত দিন প্রকাশ্যে কিছু বলতে শোনা যায়নি নতুন সরকারের কোনও মন্ত্রীকে। ফলে এই দুই সামাজিক প্রকল্প নিয়ে নানা জল্পনা শুরু হয়েছিল। এই প্রকল্পের টাকা আদৌ মিলবে কিনা, মিললেও প্রতিশ্রুতি মতো বর্ধিক হারে পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় উঁকি মারছিল।
3
6
ভোটের সংকল্প পত্রে বিজেপি জানিয়েছিল, বাংলায় ক্ষমতায় এলে মহিলারা ৩,০০০ টাকা করে পাবেন। বার্ধক্য ও বিধবা ভাতাও বাড়বে। এই দুই খাতে ভাতা দ্বিগুণ হবে, অর্থাৎ মিলবে ২০০০ টাকা করে।
4
6
কবে থেকে প্রতিশ্রুতি মতো বর্ধিত হারে বার্ধক্য ও বিধবা ভাতা মিলবে? অর্থমন্ত্রী বলেন, “অন্নপূর্ণা যোজনা দিয়ে শুরু হয়েছে। আস্তে আস্তে সবটা হবে আগামী ২ মাসে।”
5
6
স্বপন দাশগুপ্ত বলেন, "আগের প্রকল্পটা ইউনিভার্সাল স্কিম ছিল। অর্থাৎ আপনি গিয়ে অ্যাপ্লাই করলেই পেতে পারেন। পকেট মানি হিসেবেও অনেকে সেই টাকা ব্যবহার করেছিলেন। শুধু মহিলারাই না, জেন্ডার নিউট্রাল (লিঙ্গ নিরপেক্ষ) হয়ে গিয়েছিল, সেটাও শোনা যায়। ফলে ওখান থেকে অন্নপূর্ণা যোজনা আলাদা, ঝাড়াই-বাছাইয়ে অনেকে বাদ পড়েছেন, ফলে টাকা বেঁচে যাবে। আলটিমেটলি যে ধরনেরই ওয়েলফেয়ার পেমেন্ট বা ওয়েলফেয়ার স্ট্রাকচার করতে হয়, সেটা শুধু ভারতে না, সারা বিশ্বেই রয়েছে, সেখানে এই ধরনের পেমেন্টস দেওয়া হয়। এটা ঠিকমতো চলতে পারে তখনই, যখন আপনার রেভিনিউ ঠিকঠাক আসে, উৎপাদন ঠিকমতো হতে পারে এবং অর্থনীতি চাঙ্গা হয়।"
6
6
মন্ত্রী দাবি, "ধীরে ধীরে আমরা সব বাস্তবায়ন করছি। প্রথমেই অন্নপূর্ণা ভাতা দিয়ে আরম্ভ করা হয়েছে এবং ওটা মোটামুটি ‘ওয়ার্ক ইন প্রোগ্রেস’ মোডে চলছে। বার্ধক্য এবং বিধবা ভাতা বাড়ানোর কথা বলেছিলাম আমরা। আশা করছি আরও দু-মাসের মধ্যে সবটা কমপ্লিট (সম্পূর্ণ) হয়ে যাবে।"