দীক্ষা ভুঁইয়া: রাজ্য সরকারি পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীদের বকেয়া মহার্ঘ ভাতা (ডিআর) প্রদানে মঙ্গলবার নতুন বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর।
2
8
কলকাতা পুর এলাকার (KMC) অন্তর্গত বিভিন্ন ব্যাঙ্ক থেকে পেনশনপ্রাপ্তদের দীর্ঘদিনের বকেয়া নিষ্পত্তির লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
3
8
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলির কাছে অতীতের পেনশন বিতরণের তথ্য না থাকায় বহু পেনশনভোগীর ডিআর বকেয়া পরিশোধ আটকে ছিল।
4
8
সেই পরিস্থিতিতে প্রাথমিকভাবে ২০০৮ থেকে ২০১৯ সময়কালের সম্ভাব্য বকেয়া ডিআরের ৫০ শতাংশ অগ্রিম হিসেবে মেটানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
5
8
এই অর্থের হিসাব করা হবে পশ্চিমবঙ্গের অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের তথ্য, রোপা ২০০৯ অনুযায়ী ঘোষিত ডিআর হার এবং AICPI-ভিত্তিক ১০০ শতাংশ নিউট্রালাইজেশনের ভিত্তিতে।
6
8
এ জন্য WBiFMS-এর অধীনে একটি ব্যাঙ্ক পেনশন ম্যানেজমেন্ট পোর্টাল চালু করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলিকে দ্রুত পেনশনভোগীদের তথ্য যাচাই ও হালনাগাদ করে নির্ধারিত অর্থ তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
7
8
একইসঙ্গে, ব্যাঙ্কগুলিকে অতীতের সমস্ত পেনশন বিতরণের তথ্য সরকারকে জমা দিতে বলা হয়েছে, যাতে অবশিষ্ট বকেয়া ডিআরও দ্রুত মিটিয়ে দেওয়া যায়। অবশিষ্ট বকেয়া প্রদানের পদ্ধতি পরে পৃথকভাবে জানানো হবে।
8
8
এক ধাপেই পুরো বকেয়া ডিআর মেটানো হবে না। সূত্রের খবর, জুলাই মাসের মধ্যে বকেয়া ৫০ শতাংশ টাকা দেওয়া হবে পেনশনভোগীদের।