'ষাট ষাট ষাট', কেন পালন করা হয় জামাইষষ্ঠী? ডালায় কী কী থাকবে? জেনে নিন নিয়মকানুন
নিজস্ব সংবাদদাতা
১৯ জুন ২০২৬ ২০ : ১৭
শেয়ার করুন
1
14
জৈষ্ঠমাসের শুক্ল ষষ্ঠীতে জামাইষষ্ঠী পালন করা হয়৷ জামাইষষ্ঠী বাঙালি পরিবারের একটি ঐতিহ্যবাহী রীতি।
2
14
ষষ্ঠী হলেন সন্তানের দেবী৷ জামাইষষ্ঠী আসল উদ্দেশ্য মাতৃত্ব, স্নেহ। মেয়ে যাতে সুখে শান্তিতে থাকতে পারে তার জন্য মঙ্গল কামনা করা৷
3
14
জামাইকে জামাইষষ্ঠীর দিন বরণ করা হয়৷ শাশুড়ি বরণডালা হাতে নিয়ে জামাইকে বরণ করেন৷ বরণ ডালায় থাকে আম্রপল্লব, তালপাতার পাখা, ধান-দূর্বা, প্রদীপ, পাঁচ সাত বা নয় রকম ফল, সাদা সুতো, হলুদ, ফুল৷
4
14
জামাইষষ্ঠীর দিন সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে শাশুড়িমা মা ষষ্ঠীকে আরাধনা করবেন৷ একটা ঘটে জল ভরে তার উপর আম্রপল্লব দেবেন৷ সঙ্গে রাখবেন তালপাতার পাখা৷
5
14
১০৮ টি দূর্বা বেছে ভাল ভাবে ধুয়ে নিতে হবে৷ এগুলো দিয়ে একটা আঁটি বেঁধে রাখতে হবে। সাদা সুতোকে হলুদে রাঙিয়ে নেবেন৷ এই সুতো দিয়ে দূর্বাটা বাঁধবেন৷
6
14
ফল ধুয়ে নিয়ে কাঁঠাল পাতার উপর সাজিয়ে দেবেন ফল৷ এই সমস্ত উপকরণ একটা বরণ ডালায় রেখে মা ষষ্ঠীকে উৎসর্গ করবেন। প্রদীপ জ্বালিয়ে ফুল দিয়ে মাকে আরাধনা করবেন৷
7
14
এরপর জামাই এলে তাকে বসিয়ে হাতে হলুদে রাঙানো সাদা সুতো বেঁধে দেবেন৷ তালপাখার পাখা দিয়ে হাওয়া করবেন৷
8
14
৩ বার ষাট ষাট ষাট বলবেন৷ এটা লোকাচার কোনও নির্দিষ্ট মন্ত্র নয়৷ জামাইকে স্নেহ সম্মান আর আশীর্বাদ এর প্রতীক৷ এরপর ধান দূর্বা দিয়ে আশীর্বাদ করবেন৷ প্রদীপ জ্বালিয়ে বরণ করে নেবেন। তাপ দেবেন মাথায়৷
9
14
এই দিনে শাশুড়ি জামাইয়ের মঙ্গল, দীর্ঘায়ু ও সুখী জীবনের কামনা করে ষষ্ঠী দেবীর পুজো করেন এবং জামাইকে নানা উপহার ও খাবার দিয়ে আপ্যায়ন করেন। ডালায় সাধারণত শুভ ও সমৃদ্ধির প্রতীক জিনিস রাখা হয়।
10
14
জামাইকে হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন জিনিস৷ আম, কাঁঠাল, লিচু, কলা-সহ মরশুমি ফল থাকে৷ জামাইয়ের সুস্বাস্থ্য ও পরিবারের সমৃদ্ধির প্রতীক হিসাবে৷ মিষ্টি (সন্দেশ, রসগোল্লা, মিহিদানা ইত্যাদি) — সম্পর্কের মাধুর্য ও আনন্দের প্রতীক।
11
14
দই এর ফোঁটা দেওয়া হয়। শুভ কাজের সঙ্গে দইয়ের যোগ রয়েছে। শান্তি ও মঙ্গলের প্রতীক। ধান-দূর্বা দিয়ে আশীর্বাদ করা হয় দীর্ঘায়ু কামনা এবং সার্বিক মঙ্গল ও বংশবৃদ্ধির জন্য৷
12
14
পান সুপারি শুভ হিসাবে দেওয়া হয়৷ নতুন জামাকাপড় আদর আপ্যায়ন করার জন্য৷
13
14
অনেক পরিবারে জামাই আপ্যায়নের বিশেষ অংশ বড় মাছ৷ বাঙালি সংস্কৃতিতে সমৃদ্ধ ভোজের প্রতীক।
14
14
জামাই শুধু পরিবারের অতিথি নন, তিনি মেয়ের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। তাই জামাইষষ্ঠীতে তাকে সম্মান, আশীর্বাদ ও ভালোবাসা দিয়ে বরণ করা হয়। অঞ্চল ও পরিবারের রীতি অনুযায়ী ডালার জিনিসপত্রে কিছুটা পার্থক্য দেখা যায়।