ভারতীয় রেলে মহিলাদের জন্য সংরক্ষিত কামরা ও ট্রেন রয়েছে। লেডিস স্পেশাল ট্রেন হোক বা কামরা, যখন-তখন পুরুষ যাত্রীদের উঠতেও দেখা যায়।
2
10
জানেন কি, এবার থেকে মহিলাদের জন্য সংরক্ষিত ট্রেন, কামরায় পুরুষ যাত্রীরা উঠলেই জরিমানার সম্মুখীন হবেন। কয়েক হাজার টাকা জরিমানা করবে রেল।
3
10
আজ শনিবার ভারতীয় রেলের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে। ভারতীয় রেলের নিয়মে বড়সড় বদল। জন বিশ্বাস আইন ২০২৬ অনুযায়ী, এই নতুন নিয়ম ও সংশোধিত জরিমানার বিজ্ঞপ্তি জারি করল ভারতীয় রেল।
4
10
বিনা টিকিটে ভারতীয় রেলে সফর, বেআইনিভাবে হকারি, মহিলাদের জন্য সংরক্ষিত আসনে পুরুষ যাত্রীরা বসলেই মোটা অঙ্কের জরিমানা করবে রেল।
5
10
ভারতীয় রেলের তরফে ঘোষণা করা হয়েছে, ধারা ১৬২ অনুযায়ী, মহিলা কামরা বা মহিলাদের জন্য সংরক্ষিত আসনে পুরুষ যাত্রীর অনধিকার প্রবেশ হলে ২৫০০ টাকা জরিমানা করা হবে।
6
10
ধারা ১৪৪ অনুযায়ী, অনুমোদনহীন হকারি বা রেলে ভিক্ষাবৃত্তি করলে ২০০০ টাকা জরিমানা করা হবে এবার থেকে। রেলসূত্রে জানা গিয়েছে, শীঘ্রই এই নয়া নিয়ম চালু হতে চলেছে।
7
10
রেলের নয়া নিয়ম, ধারা ১৩৭ অনুযায়ী, টিকিট ছাড়া ভ্রমণে ন্যূনতম ৫০০ টাকা জরিমানা দিতে হবে। পাশাপাশি
ধারা ১৪২ অনুযায়ী, অন্যের নামে ইস্যু করা টিকিটে ভ্রমণ করলে, টিকিট বাজেয়াপ্ত করা হবে এবং ন্যূনতম ৫০০ টাকা অতিরিক্ত জরিমানা দিতে হবে।
8
10
ধারা ১৪৫ অনুযায়ী, মদ্যপ অবস্থায় ট্রেনে সফর, রেলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি, থুতু ফেলা বা অশালীন ভাষা ব্যবহারে ১০০০ টাকা জরিমানা করা হবে। এর পুনরাবৃত্তি হলেই ৫০০০ টাকা পর্যন্ত জরিমানা বা কারাদণ্ড পর্যন্ত হতে পারে।
9
10
ধারা ১৪৭ অনুযায়ী, যাত্রী এলাকায় অনধিকার প্রবেশ (ট্রেসপাসিং)-এর ক্ষেত্রে ৫০০ টাকা জরিমানা এবং
ধারা ১৫৫ অনুযায়ী রেল প্রাঙ্গণ বা ট্রেনে ধূমপান করলে ২০০০ টাকা জরিমানা করা হবে।
10
10
ধারা ১৬৫ অনুযায়ী, ভারতীয় রেলে আপত্তিকর বা বিপজ্জনক সামগ্রী বহন করলে ন্যূনতম ১০ হাজার টাকা জরিমানা করা হবে। ধারা ১৬৬ অনুযায়ী সাধারণ নিয়ম লঙ্ঘন বা রেলওয়ের নির্দেশ অমান্য করলে প্রথমবার ২০০০ টাকা এবং পুনরাবৃত্তির ক্ষেত্রে ৫০০০ টাকা জরিমানা করা হবে।