নিম্নচাপের জের, গত রবিবার ও সোমবার দফায় দফায় তুমুল বৃষ্টি হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। নিম্নচাপের মূল অংশটি আপাতত কিছুটা সরলেও, তার রেশ দক্ষিণবঙ্গে এখনও রয়েছে। মঙ্গলবার সকাল থেকেই কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলোর আকাশ মেঘলা। বেলা বাড়লে কি ফের দুর্যোগ নামবে?
2
6
আজ মহানগরীর আকাশ দিনভর মূলত মেঘলা থাকবে বলে, এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। কলকাতায় আজ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
3
6
মঙ্গলবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।
4
6
মঙ্গলবারে দিনভর দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির হবে। উপকূলবর্তী দুই জেলা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টির দাপট সবচেয়ে বেশি থাকবে। এই দুই জেলায় ভারী বৃষ্টির পাশাপাশি প্রবল বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
5
6
উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট জারি থাকবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, মঙ্গলবার উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
6
6
উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে লাগাতার তুমুল বৃষ্টিপাতের জেরে দার্জিলিং এবং কালিম্পঙে নতুন করে ধস নামার আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও আজ ভারী থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।