সোনার দামে ফের চমক। মে মাসের প্রথম সপ্তাহের মাঝামাঝি সময়ে একধাক্কায় বাড়ল ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম। যা ঘিরে ফের দুশ্চিন্তার ভাঁজ মধ্যবিত্তের কপালে।
2
12
গত কয়েকদিন ধরেই সোনার দাম নিম্নমুখী ছিল। আজ বুধবার আবারও কয়েক হাজার টাকা বাড়ল হলুদ ধাতুর দর।
3
12
আজ ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম বেড়েছে ২১৩০ টাকা। ১০০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম বেড়েছে ২১ হাজার ৩০০ টাকা।
4
12
অন্যদিকে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম বেড়েছে ১৯৫০ টাকা। ১০০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম বেড়েছে ১৯৫০ টাকা।
5
12
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কমেছিল সোনার দাম। আজ ফের বাড়ল কেন? এদিন আন্তর্জাতিক বাজারে ফের কমেছে অপরিশোধিত তেলের দাম। পাশাপাশি মার্কিন ডলারের দর নেমেছে।
6
12
কারণ? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন, ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তি সফল হওয়ার পথে এগোচ্ছে।
7
12
এর জেরেই আজ পশ্চিম এশিয়ায় অস্থিরতা থেমে যাওয়ার সম্ভাবনা বেড়েছে। সাধারণত অপরিশোধিত তেলের দাম বাড়লে ও মার্কিন ডলার শক্তিশালী অবস্থানে থাকলে সোনার দাম হুড়মুড়িয়ে কমে যায়।
8
12
পশ্চিম এশিয়ায় অস্থিরতার আবহে হরমুজ প্রণালী এখনও অবরুদ্ধ। যে আবহে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ওঠানামা করছে।
9
12
অন্যদিকে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় শান্তি বৈঠক নিয়েও জট কাটেনি। যুদ্ধবিরতির পরেও হরমুজ নিয়ে টানাটানি থামেনি।
10
12
এর প্রভাবে সোনার দামেও ওঠানামা অব্যাহত রয়েছে। টানা কয়েকদিন নিম্নমুখী থাকার, এদিন ফের বেড়েছে হলুদ ধাতুর দর।
11
12
ওয়াকিবহাল মহলের ধারণা, সোনার দাম বাড়লেও, তা রেকর্ড হারে বাড়বে না। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অস্থিরতার আবহ থাকাকালীন সোনার দামে সামান্য ওঠানামা করবে।
12
12
হরমুজ থেকে তেলের জাহাজ চলাচল স্বাভাবিক হলেও, আন্তর্জাতিক বাজারেও সোনায় বিনিয়োগ বাড়বে। আগামী এক সপ্তাহে সোনার দামে বিরাট বদল হবে না।