আগামী দেড় মাস এবার রাত জাগার পালা বাঙালির। রোনাল্ডো, মেসি, নেইমার, এমবাপ্পেদের জন্য গলা ফাটাতে তৈরি সকলে।
2
14
ভারতে ফিফা বিশ্বকাপের সম্প্রচার ও লাইভ স্ট্রিমিং স্বত্ব পেয়েছে জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজ। জি-এর Unite8 স্পোর্টস লিনিয়ার টিভি চ্যানেলগুলোতে বিশ্বকাপ দেখা যাবে।
3
14
এবারের বিশ্বকাপ ঐতিহাসিক। এই প্রথমবার ৪৮টা দল বিশ্বকাপ খেলছে। ফলে একদিকে যেমন ম্যাচের সংখ্যা বেশি তেমন লড়াইটাও হাড্ডাহাড্ডি হবে।
4
14
তবে বিশ্বকাপ টেলিকাস্টের সমস্যা মিটলেও এবার নতুন সমস্যা। তা হল কলকাতায় বসে বিশ্বকাপ দেখতে কত খরচ হবে?
5
14
কলকাতার অন্যতম বড় কেবল অপারেটর সিটি কেবল ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে, বিশ্বকাপে দেখাতে কত টাকা করে রিচার্জ করতে হবে।
6
14
জানা গিয়েছে, সিটি কেবল রেট চার্ট প্রকাশ করে দেবে শীঘ্রই। তবে, Unite8 Sports 1, 1 HD, 2, 2 HD এই চারটে চ্যানেলের দাম মাসে ৩ থেকে ৫ টাকা হতে পারে। HD চ্যানেলগুলোর দাম ৫-১০ টাকা হবে।
7
14
তবে Unite8 Sports-এর পাশাপাশি জি-বাংলা সিনেমা এবং জি- সিনেমা চ্যানেলেও দেখা যাবে ম্যাচ। ওটিটি জি-ফাইভেও দেখা যাবে।
8
14
অন্যদিকে, জিটিপিএলও তাদের প্যাকেজে মধ্যে এই চারটে চ্যানেল যোগ করেছে। তাদের রেট চার্ট আলাদা সিটি কেবলের থেকে।
9
14
Unite8-এর চ্যানেলগুলি SD ফরম্যাটে দেখতে হলে লাগবে বড়জোর ৭ থেকে ৮ টাকা। HD চ্যানেলের দাম হবে ৯-১০ টাকা।
10
14
তবে জি-সিনেমা বা জি-বাংলা সিনেমা চ্যানেলে ম্যাচ দেখতে গেলে আলাদা করে রিচার্জ করতে লাগবে না। ২২৫ টাকার প্যাকেই ম্যাচ দেখা যাবে।
11
14
এর পাশাপাশি, ZEE5-এও সমস্ত ম্যাচ দেখা যাবে। আলাদা করে কোনও বিশ্বকাপ স্পেশাল প্যাক যদিও ঘোষণা করা হয়নি। সেক্ষেত্রে, ৭৯৯ টাকার রিচার্জ বা বার্ষিক ১৪৯৯ টাকার রিচার্জ প্যাক রয়েছে Zee5-এর।
12
14
অন্যদিকে, D2H চ্যানেলগুলোও এখনও তাদের চ্যানেলের দাম বা প্যাক ঘোষণা করেনি, তবে কোন D2H-এ কত নম্বর চ্যানেলে দেখা যাবে তা ঘোষণা করা হয়েছে।
13
14
উল্লেখ্য, ভারতে জি Unite8 Sports 1, Unite8 Sports 1 HD, Unite8 Sports 2 এবং Unite8 Sports 2 HD মোট চারটি চ্যানেল চালু করেছে।
14
14
ভারতে ফিফা ইভেন্টের জন্য জি-এর সঙ্গে চুক্তি হয়েছে। FIFA ও Zee-র চুক্তি অনুযায়ী ২০৩৪ সাল পর্যন্ত ৩৯টি ফিফা টুর্নামেন্ট সম্প্রচার করা হবে।