মুম্বইয়ের বাসবভবনে ঘরোয়া অনুষ্ঠানে চারহাত এক হল আমির খান এবং গৌরী স্প্র্যাটের৷ দুই বছরেরও বেশি সময় ধরে সম্পর্কে থাকার পর ৫ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন এই যুগল। আমির খানের তৃতীয় বিয়ে এটি৷ কে এই গৌরী স্প্র্যাট? কেন আমির ৬১ বছর বয়সে নতুন করে সম্পর্কে ভরসা ফিরে পেলেন?
2
12
গৌরীর সঙ্গে সম্পর্ক প্রকাশ্যে আনার আগে আমির জানিয়েছিলেন, তিনি মিডিয়ার নজরের বাইরে থাকায় সম্পর্কটি দীর্ঘদিন গোপন রাখতে পেরেছিলেন। অন্যদিকে, সফল উদ্যোক্তা হলেও গৌরী স্প্র্যাট বরাবরই ব্যক্তিগত জীবনকে প্রচারের আলো থেকে দূরে রেখেছেন।
3
12
গৌরী স্প্র্যাটের বেড়ে ওঠা মিশ্র সংস্কৃতির পরিবেশে। তাঁর মা রিটা স্প্র্যাট পাঞ্জাবি ও আইরিশ বংশোদ্ভুত, আর বাবা রবার্ট স্প্র্যাটের পরিবার তামিল ও ব্রিটিশ বংশোদ্ভূত। গৌরীর দাদু ব্রিটিশ লেখক ও কলামিস্ট ছিলেন। ১৯২০-এর দশকে তিনি ভারতে এসে স্বাধীনতা আন্দোলনেও অংশ নিয়েছিলেন।
4
12
বেঙ্গালুরু-নিবাসী গৌরীর শৈশব কেটেছে উটির ব্লু মাউন্টেন স্কুলে। ১৯৯০ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি সেখানে পড়াশোনা করেন। পরে উচ্চশিক্ষার জন্য লন্ডনে যান এবং ইউনিভার্সিটি অব দ্য আর্টস লন্ডন থেকে ফ্যাশন ডিজাইন ও ফটোগ্রাফি নিয়ে পড়াশোনা সম্পন্ন করেন।
5
12
গৌরীর এর আগে বিয়ে হয়েছিল৷ এক ছেলে রয়েছে যার নাম কুইন৷ আমির খানের সঙ্গে গৌরী যখন আইনি ভাবে বিবাহ করছিলেন তখন ছেলে ছিল মধ্যমণি৷ একহাতে ছেলেকে ধরে রেখে অন্য হাতে সই করেছেন গৌরী৷
6
12
গৌরী যখন বললেন আমির তাঁর নিশ্চিন্ত আশ্রয়, তখন আমির গৌরীর হাতে চুমু খান৷ সেইসময়েও ছেলের হাতটা শক্ত করে ধরে রেখেছিলেন গৌরী৷ মায়ের নতুন জীবনে খুশি কুইন৷ সেও হাসিমুখে আমিরের দিকে তাকিয়ে ছিল৷
7
12
আমিরের সঙ্গে সম্পর্ক প্রকাশ্যে আসার পর গৌরী পাপারাজ্জিদের নজরে এলেও, বিউটি ইন্ডাস্ট্রিতে তিনি বহুদিন ধরেই পরিচিত মুখ। মায়ের পথ অনুসরণ করেই তিনি সৌন্দর্যচর্চার জগতে পা রাখেন।
8
12
গৌরীর মা বেঙ্গালুরুতে একটি বিউটি সেন্টার পরিচালনা করতেন, আর সেখান থেকেই এই শিল্পের প্রতি গৌরীর আগ্রহ তৈরি হয়। নিজের স্যালন ব্যবসা শুরু করার আগে তিনি বেঙ্গালুরু থেকে বিভিন্ন সংস্থার জন্য ফ্যাব্রিক সোর্সিংয়ের কাজ করতেন এবং গার্মেন্ট ডিজাইনার হিসেবেও কাজ করেছেন।
9
12
২০০৭ সাল থেকে তিনি ভারতের জনপ্রিয় হেয়ার কেয়ার ও স্টাইলিং ব্র্যান্ড বিব্লান্ট (BBlunt)-এর পার্টনার ও ডিরেক্টর। বর্তমানে তিনি মুম্বইয়ে একটি BBlunt স্যালন পরিচালনা করছেন। এছাড়া, তিনি আমির খান প্রোডাকশনের সঙ্গেও কাজ করছেন বলে জানা গিয়েছে।
10
12
গৌরী স্প্র্যাটের মোট সম্পদের পরিমাণ আনুমানিক ২৪ কোটি থেকে ৪০ কোটি টাকা। বেঙ্গালুরুর অভিজাত এলাকা হোয়াইটফিল্ডে গৌরীর একটি বিলাসবহুল বাড়ি রয়েছে। এই ঠিকানাতেই তাঁর সংস্থা Beyond The Crowd Ventures LLP-এর সদর দফতর নিবন্ধিত।
এর আগে বেঙ্গালুরুর ম্যাগ্রাথ রোডে তাঁর একটি হেয়ার স্টুডিও ছিল। প্রায় এক দশক আগে সেটি বিক্রি করে দেন।
11
12
২০২৫ সালে আমির খান ও গৌরী স্প্র্যাট মুম্বইয়ের বান্দ্রায় একটি বড় ও বিলাসবহুল সমুদ্রমুখী ফ্ল্যাটে থাকতে শুরু করেন৷ এটি আমিরের পুরনো বাড়ির কাছেই অবস্থিত। সংবাদমাধ্যমের দাবি, এই ফ্ল্যাটের আনুমানিক মূল্য ৬০ থেকে ৭০ কোটি টাকা।
12
12
৫ জুলাই বান্দ্রার বাসভবনেই আইনি প্রক্রিয়ায় বিয়ে সারেন আমির খান ও গৌরী স্প্র্যাট। তাঁদের সন্তান, পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়। অনুষ্ঠানে পরিচালক আশুতোষ গোয়ারিকর-সহ বেশ কয়েকজন ঘনিষ্ঠ অতিথি উপস্থিত ছিলেন।