রাজ কুমার সন্তোষীর বহু প্রতীক্ষিত পার্টিশন ড্রামা 'বাটোয়ারা ১৯৪৭' ছবির নতুন পোস্টার সামনে আসতেই নেটদুনিয়ায় শোরগোল পড়ে গেছে। ছবিতে সানি দেওল ও প্রীতি জিন্টা জুটির কামব্যাকের পাশাপাশি দর্শকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন নবাগতা অভিনেত্রী কনিকা কাপুর। ৩০ জুলাই প্রকাশিত এই পোস্টারে করণ দেওলের সঙ্গে কানিকাকে দেখার পর সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা অবাক হয়ে লক্ষ করেছেন যে, তাঁর মুখের সাদৃশ্যের সঙ্গে অভিনেত্রী কিয়ারা আদবানির অদ্ভুত মিল রয়েছে!

পোস্টারে হালকা মেকআপ, ফ্লোরাল স্যুট এবং হালকা বাদামি ওড়নায় কনিকাকে দেখে অনেকেই প্রথমে ভুল করে কিয়ারা ভেবেছিলেন। কমেন্ট বক্স জুড়ে শুধু কিয়ারার নামই ভেসে উঠেছে। কেউ লিখেছেন, "আমি সত্যি ভেবেছিলাম ওটা কিয়ারা আদবানি!" আবার কেউ লিখেছেন, "একদম কিয়ারার মতো দেখতে লাগছে।"

 

?utm_source=ig_web_button_share_sheet

দিল্লির মেয়ে কনিকা এই ছবির মাধ্যমেই বলিউডে বড়পর্দায় পা রাখতে চলেছেন। এর আগে তিনি টেলিভিশন শো 'এক দুজে কে ওয়াস্তে ২'-এ সুমন তিওয়ারির চরিত্রে অভিনয় করে পরিচিতি পান। এছাড়া 'দোনো', 'মডার্ন পরিবার' এবং 'মার্ডারবাদ'-এর মতো ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি।

এদিকে ছবির ট্রেলার লঞ্চে পরিচালক রাজ কুমার সন্তোষী এক আবেগঘন তথ্য প্রকাশ করেছেন। তিনি জানান, প্রয়াত কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর জীবনের শেষ দেখা ছবি ছিল এই 'বাটোয়ারা ১৯৪৭'। ছবির চিত্রনাট্য শুনে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন এবং আশীর্বাদ করে বলেছিলেন যে ছবিটি দারুণ সফল হবে। পরিচালকের এই কথা শোনার সময় মঞ্চে সানি দেওলকে চোখে জল নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায়। আগামী ১৪ অগাস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি।