আজকাল ওয়েবডেস্ক: গত বৃহস্পতিবারের পর ফের মঙ্গলবার বৈঠক নিউটাউন কনভেনশন সেন্টারে। এদিন নিউটাউন কনভেনশন সেন্টারে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার সদস্য ও বিধায়কদের নিয়ে বিশেষ বৈঠকে বঙ্গ বিজেপি নেতৃত্ব।
উত্তরবঙ্গ নবদ্বীপ জোন ও কলকাতার মন্ত্রী বিধায়কদের নিয়ে সাংগঠনিক বৈঠক। মন্ত্রী হিসেবে কি করা উচিত এবং কোন কথাটা বলা উচিত নয় সেই বিষয়েই পাঠ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

রাজ্য বিজেপির কেন্দ্রীয় মুখ্য পর্যবেক্ষক সুনিল বানসাল।মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তাপস রায় ছাড়া মন্ত্রিসভার সদস্যদের প্রত্যেকেরই নতুন প্রশাসনিক সম্পর্কে তেমন কোনও ধারণা নেই। জানা গিয়েছে, সেই কারণেই এই বৈঠক।
পাশাপাশি সংগঠন বাড়ানো এবং সাধারণ মানুষের মধ্যে বিজেপির ভাবমূর্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে নিজ নিজ এলাকায় জনপ্রতিনিধিদের কী ভূমিকা হবে সে বিষয়েও মন্ত্রী ও বিধায়কদের বার্তা দেবেন সুনীল বানসাল, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব। মন্ত্রী ও বিধায়করা জেলার বিজেপি নেতা ও কর্মীদের মধ্যে সেই বার্তাই পৌঁছে দেবেন।
















