আজকাল ওয়েবডেস্ক: কৃষ্ণনগরে জনসভা শেষ করেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামনেই লোকসভা ভোট। তার আগে এরাজ্যে বিজেপি কোন ছকে লড়বে তা নিয়েই আলোচনা হয়েছে বলেই সূত্রের খবর। পাশাপাশি এরাজ্যে লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী কারা হবে তা নিয়েও এদিনের বৈঠকে আলোচনা হয়েছে বলেই সূত্রের খবর।
MEETING: শুভেন্দু-সুকান্তর সঙ্গে পৃথক বৈঠক করলেন প্রধানমন্ত্রী
