আজকাল ওয়েবডেস্ক: সমস্ত রেকর্ড ভেঙে কোটি পুণ্যার্থীর সমাগম। পরিসংখ্যান বলছে, চলতি বছরে ১ কোটি ১০ লক্ষ মানুষের সমাগম হয়েছে গঙ্গাসাগর মেলায়। কনকনে শীতকে উপেক্ষা করে মকর স্নান করেছেন তীর্থযাত্রীরা। এবার পালা ঘরে ফেরার। তবে তার মাঝেই ঘটেছে বিপত্তি। গঙ্গাসাগর থেকে ফেরার পথে মুড়ি গঙ্গার উপরে আটকে যায় ভেসেল। গভীর রাত থেকে আটকে রয়েছেন প্রায় কয়েকশ পুণ্যার্থী। বোট নিয়ে উদ্ধারকার্য চালাচ্ছে এন ডি আর এফ-এর দুটি টিম। উদ্ধার করার পর যাত্রীদের লট এইটে পৌঁছে দেওয়া হচ্ছে। গঙ্গাসাগরে যাওয়ার পথেও মাঝ রাস্তায় আটকে গিয়েছিল ভেসেল। রবিবার বিকেলে লট নম্বর ৮ ভেসেল ঘাট থেকে রওনা দেওয়ার পর মুড়িগঙ্গার মাঝে আটকে গিয়েছিল যাত্রীবাহী ভেসেল।
Gangasagar Mela: গঙ্গাসাগর থেকে ফেরার পথে মুড়ি গঙ্গার উপরে আটকে গেল ভেসেল















