সংবাদ সংস্থা মুম্বই: ‘হরর-কমেডি’ ছবি বানাতে সিদ্ধহস্ত দীনেশ বিজন। ২০১৮ সালে তাঁর প্রযোজনায় মুক্তি পায় ‘স্ত্রী’। তারপর ‘ভেড়িয়া’, ‘মুঞ্জ্যা’। গত বছর এই হরর-কমেডি ইউনিভার্সের স্ত্রী ২ ছবিটি ভেঙে দিয়েছে বক্স -অফিসের বহু রেকর্ড। সেই ট্রেন্ড বজায় রেখে এবার এই ইউনিভার্সকে এবার আরও বড় করতে চলেছেন দীনেশ বিজন। বৃহস্পতিবার প্রকাশ পেল এই সিরিজের তাঁর সংস্থার আগামী ছবিগুলোর নাম ও মুক্তির তারিখ।
মুক্তি পেয়েছে ২০২৫ থেকে ২০২৮ পর্যন্ত হরর-কমেডি ইউনিভার্সের তালিকা। অনেকটা জনপ্রিয় হলিউড প্রযোজনা সংস্থা মার্ভেলস তাঁদের বিশ্বব্যাপী জনপ্রিয় ছবির সিরিজ ‘অ্যাভেঞ্জার্স’-এর আগামী কয়েক বছরে তাঁদের ছবির নাম ও মুক্তির তালিকা যেভাবে প্রকাশ করে। যায় হোক, ২০২৫-এ হরর-কমেডি ইউনিভার্সের যে ছবি দু’টি মুক্তি পাবে তা হল ‘থামা’ এবং ‘শক্তি শালিনী’। থামা মুক্তি পাবে দীপাবলিতে এবং পরেরটি চলতি বছরের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বরে। পরের বছর অর্থাৎ ২০২৬-এ প্রেক্ষাগৃহে দর্শককে ভয় দেখাতে আসবে ‘ভেড়িয়া ২’ এবং ‘চামুণ্ডা’। ‘ভেড়িয়া ২’ মুক্তি পাবে ১৪ আগস্ট এবং ‘চামুণ্ডা’ ৪ ডিসেম্বর। ঠিক তার পরের বছর অর্থাৎ ২০২৭-এর ১৩ আগস্ট আসবে স্ত্রী-এর তৃতীয় পর্ব ‘স্ত্রী ৩’ এবং ২৪ ডিসেম্বর ‘মহা মুঞ্জ্যা’। তবে বড় চমক রয়েছে ২০২৮-এ। ‘অ্যাভেঞ্জার্স ইউনিভার্স’-এর ফাইনাল দুই পর্ব যেমন মুক্তির মাধ্যমে যেমন শেষ হয়েছিল দীর্ঘ এক দশক ধরে চলা একগুচ্ছ সুপারহিরোদের গল্প, ঠিক তেমন দু’টি ছবি ২০২৮-এ আনছেন দীনেশ বিজন। ২০২৮-এর ১১ আগস্ট আসছে ‘পহেলা মহাযুদ্ধ’ এবং ১৮ অক্টোবর ‘দুসরা মহাযুদ্ধ’।
