আজকাল ওয়েবডেস্ক: দার্জিলিং থেকে রবিবারই কলকাতায় ফিরছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সন্ধ্যা নাগাদ কলকাতায় নামবেন তিনি। বাগডোগরা থেকে বিমান ধরে কলকাতায় ফেরার কথা রয়েছে তাঁর। রাত আটটার মধ্যেই রাজভবনে পৌঁছে যাওয়ার কথা বোসের। অন্যদিকে, রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ না করে ধর্না থেকে উঠবেন না তিনি এমনই বার্তা দিয়েছেন অভিষেক ব্যানার্জি।
চতুর্থ দিনে পড়েছে ধর্না। এদিন বোস কলকাতায় ফিরলেও এদিনই সাক্ষাৎ হবে কিনা তা এখনই বলা যাচ্ছে না। শনিবার থেকে দার্জিলিঙে রাজ্যপাল। সেখানেই তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেন তিনি। খতিয়ে দেখেন বন্যা পরিস্থিতি। তবে হঠাৎই কী কারণে রাজ্যপাল কলকাতায় ফেরার সিদ্ধান্ত নিলেন সে সম্পর্কে কিছু জানা যায়নি।