আজকাল ওয়েবডেস্ক: নভেম্বরও বৃষ্টি থেকে রেহাই মিলল না দক্ষিণ ভারতে। দীপাবলির সপ্তাহ জুড়ে তুমুল দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রাজ্যে রাজ্যে। যা ঘিরে রবিবারেই সতর্কতা জারি করল হাওয়া অফিস।
মৌসম ভবন সূত্রে খবর, ১২ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত তামিলনাড়ুতে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ১৪ ও ১৪ নভেম্বর টানা বৃষ্টির পাশাপাশি তুমুল ঝড়ের সম্ভাবনাও রয়েছে। কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।
তামিলনাড়ু ছাড়াও কেরল, অন্ধ্রপ্রদেশের উপকূল, পুদুচেরি, দক্ষিণ কর্ণাটকেও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
গত সপ্তাহেও তামিলনাড়ুতে দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। যার জেরে নীলগিরিতে ভূমিধসের ঘটনা সহ একাধিক জায়গায় জল জমার মতোও সমস্যাও দেখা গিয়েছিল। গত বুধবার তামিলনাড়ুতে দুর্যোগের কারণে জেলায় জেলায় স্কুল বন্ধ ছিল।