আজকাল ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশে ভোটের প্রচার চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা। প্রচারের মাঝে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এস ইউ ভি গাড়ি। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩ জন। আহত ৫ জন।
পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধেয়। সাগর জেলায় ভোটের প্রচারে বেরিয়েছিলেন এক বিজেপি প্রার্থী। সেই প্রচার চলাকালীন হঠাৎ গাড়িটি উল্টে যায়। গাড়িতে ৮ জন যাত্রী ছিলেন।
আহতদের তড়িঘড়ি করে হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসা চলাকালীন তিনজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে এখনও চিকিৎসাধীন ৫ জন। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা ঘিরে তদন্ত করছে পুলিশ।