আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার রাতে হঠাৎই ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা। জানা গিয়েছে, কম্পন অনুভূত হয়েছে দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, জয়পুর, লখনৌতেও। ভূমিকম্পের উৎসস্থল নেপালে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৪।
তবে কত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও বিস্তারিত জানা যায়নি। কিছুদিন আগেই নেপালে ভূমিকম্প হয়। যার প্রভাব পড়েছিল দিল্লিতেও। জানা গিয়েছে, নেপালে হওয়া ভূমিকম্পে রাত সাড়ে এগারোটা নাগাদ কেঁপে ওঠে দিল্লির বিস্তীর্ণ এলাকা। আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন দিল্লির বহু মানুষজন। গত এক মাসে এই নিয়ে তিন বার কেঁপে উঠল নেপাল।