আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার মধ্যরাতে বিশাখাপত্তনম থেকে ৬৫ নটিক্যাল মাইল দূরে মাঝ সমুদ্রে ভারতীয় মৎস্যজীবীদের একটি নৌকায় আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়েই তৎক্ষণাৎ ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জাহাজ ‘ভিরা’ রওনা দেয় বিশাখাপত্তনমের উদ্দেশ্যে। ঘটনাস্থলে পৌঁছে শুরু হয় আগুন নেভানোর কাজ। কয়েক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। অগ্নিদগ্ধ অবস্থায় ৯ জন ভারতীয় মৎস্যজীবীকে উদ্ধার করা হয়। মৎস্যজীবীদের প্রাথমিক চিকিৎসার পর বিশাখাপত্তনমের একটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ৯ মৎস্যজীবীর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী।
Fisherman Rescued: অগ্নিদগ্ধ অবস্থায় ভারতীয় মৎস্যজীবীদের উদ্ধার করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী
















