আজকাল ওয়েবডেস্ক: তেলেঙ্গানার রাজ্যপাল তামিলিসাই সুন্দরাজন। সোমবার সকালে তিনি পদত্যাগ করেছেন। তারপর থেকেই জোর জল্পনা, তাঁর লোকসভা নির্বাচনে লড়ার। সূত্রের খবর, বিজেপির টিকিটে তিনি লোকসভা ভোট লড়তে পারেন। গেরুয়াশিবিরের সঙ্গে তাঁর যোগ বহুদিনের। তেলেঙ্গানার রাজ্যপাল পদে বসার আগে তিনি তামিলনাড়ু বিজেপির রাজ্য সভাপতির পদে ছিলেন। দেশ জুড়ে এই মুহূর্তে ভোট নিয়ে জোর চর্চা। রাজনৈতিক দলগুলি একে একে প্রার্থী তালিকা প্রকাশ করছে। তার মাঝেই সুন্দরাজনের পদত্যাগে তাঁর গেরুয়া শিবিরের টিকিটে ভোট লড়ার জল্পনা বাড়ছে। সূত্রের খবর সুন্দরাজন পদুচেরির একমাত্র লোকসভা আসনে নির্বাচনে লড়াই করতে পারেন। এখন ওই আসন কংগ্রেসের দখলে। তিনি তামিলনাড়ু থেকেও ভোট লড়তে পারেন বলে জোর জল্পনা।
Telangana: পদত্যাগ তেলেঙ্গানার রাজ্যপালের, জল্পনা লোকসভা ভোট লড়ার
















