রাজ্যের কর্মহীন যুবক, যুবতীদের জন্য বড়সড় পদক্ষেপ করতে চলেছে শুভেন্দু অধিকারীর সরকার। বাংলার মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনার পাশাপাশি শীঘ্রই চালু হতে চলেছে 'যুব শক্তি ভরসা কার্ড'।
2
14
ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল, বাংলার কর্মহীন যুবক, যুবতীদের প্রতি মাসে ৩০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে।
3
14
শুধু তাইই নয়, এর পাশাপাশি কর্মহীন যুবক, যুবতীদের এককালীন ১৫ হাজার টাকাও দেবে রাজ্যের নতুন সরকার।
4
14
তৃণমূল আমলে চালু করেছিল 'যুবসাথী' প্রকল্প। দু'-তিন মাসে সেই প্রকল্পের টাকাও প্রায় সবাই পেয়েছেন। এখন
রাজ্যের বেকার যুবক যুবতীরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন ৩ হাজার টাকা ভাতার জন্য।
5
14
'যুব শক্তি ভরসা কার্ড' প্রকল্পের আওতায় বাংলায় কর্মহীন যুবক, যুবতীদের মাসিক ৩০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি সরকার। যা তৃণমূলের দেওয়া ভাতার তুলনায় দ্বিগুণ।
6
14
তৃণমূল আমলে বাংলার কর্মহীন যুবক, যুবতীদের মাসে ১৫০০ টাকা পাচ্ছিলেন। বিজেপির চালু করা প্রকল্পে মাসে ৩০০০ টাকা পাবেন তাঁরা।
7
14
রাজ্যের নতুন সরকার ঘোষণা করেছিল, জুন মাস থেকেই বাংলার কর্মহীন যুবক, যুবতীরা মাসে ৩০০০ টাকা করে ভাতা পাবেন।
8
14
বিজেপি সরকারের দাবি, যতদিন না কর্মহীন যুবক, যুবতীদের যথাযথ কর্মসংস্থান হচ্ছে, ততদিন পর্যন্ত মাসে ৩০০০ টাকা করে তাঁরা পাবেন।
9
14
মাসে মাসে ৩০০০ টাকা ভাতার পাশাপাশি, ১৫ হাজার টাকাও দেওয়া হবে কর্মহীন যুবক, যুবতীদের। কেন? প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির সহায়তার জন্য সরকার এই অনুদান দেবে।
10
14
'অন্নপূর্ণা ভাণ্ডারে'র মতো আবারও কি 'যুব শক্তি ভরসা কার্ডে'র জন্যেও নতুন করে আবেদন করতে হবে? নাকি পুরনো কাঠামোতেই টাকা ঢুকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে?
11
14
যদিও 'যুব শক্তি ভরসা কার্ড' নিয়ে এখনও সরকারি ঘোষণা হয়নি। এই প্রকল্পের ফর্ম, কবে থেকে টাকা ঢুকবে, তাও সরকারিভাবে ঘোষণা করা হয়নি। কিন্তু আলোচনা শুরু হয়েছে।
12
14
জানা যাচ্ছে, বিজেপি সরকার 'যুবসাথী'র ৫৫ লক্ষ উপভোক্তার তথ্য যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। এই তথ্য যাচাইয়ের পরেই সরকারের তরফে 'যুব শক্তি ভরসা কার্ড' নিয়ে ঘোষণা হতে পারে।
13
14
সূত্রের খবর, 'যুবসাথী' প্রকল্পে যাঁদের নাম নথিভুক্ত রয়েছে, তাঁদের আপাতত আবেদন করতে হবে না 'যুব শক্তি ভরসা কার্ডের' জন্য।
14
14
'যুবসাথী' প্রকল্পের অধীনে যাঁরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫০০ টাকা পাচ্ছিলেন, তাঁরাই জুন মাস সেই অ্যাকাউন্টে ৩০০০ টাকা পাবেন।