বাড়ছে প্রাথমিক স্কুলে মিড ডে মিল উপকরণের খরচ বরাদ্দ। বাজেট ভাষণে প্রস্তাব পেশ করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।
2
7
প্রাথমিক স্কুলে মিড ডে মিলের উপকরণের খরচ ১০ টাকা করা হবে।
3
7
এছাড়়াও কলকাতা পুরসভা এলাকায় স্কুলে স্কুলে পুষ্টিকর রান্না করে মি়ড ডে মিল দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
4
7
এই উদ্যোগে ইসকনের সহযোগিতা নেবে রাজ্য সরকার। অর্থাৎ, কলকাতা পুরসভা এলাকায় স্কুলে স্কুলে পুষ্টিকর রান্না করে মি়ড ডে মিল পৌঁছে দেবে ইসকন।
5
7
এতদিন মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ প্রায় ৬ টাকা ৭৮ পয়সা। উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে ৮ টাকা ১৭ পয়সার কাছাকাছি। শিক্ষাবিদ ও শিক্ষকদের দাবি অনুযায়ী, পুষ্টিকর খাবারের জন্য মাথাপিছু এই বরাদ্দ অন্তত ২০-২৫ টাকা হওয়া প্রয়োজন।
6
7
মূল্যবৃদ্ধির কথা মাথায় রেখে সাম্প্রতিক অতীতে প্রাথমিকে ৩৯ পয়সা এবং উচ্চ প্রাথমিকে ৮৮ পয়সা বরাদ্দ বাড়ানো হয়েছিল। তবে তা পর্যাপ্ত নয় বলে শিক্ষকদের একাংশের মতামত।
7
7
পুষ্টির মান ঠিক রাখতে কেন্দ্র-রাজ্যের তরফ থেকে ডিম, মরসুমি ফল ইত্যাদি দেওয়ার নির্দেশিকা জারি করা হলেও, মূল তহবিলের ঘাটতি নিয়ে প্রায়শই বিতর্ক তৈরি হয়।