বাংলায় এখন 'ডবল ইঞ্জিন' সরকার। রাজ্যের পাশাপাশি একগুচ্ছ কেন্দ্রীয় সরকারি প্রকল্পের সুবিধা পাবেন সাধারণ মানুষ।
2
9
ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগের সরকার কেন্দ্রীয় সরকারি যে প্রকল্পগুলি আটকে রেখেছিল, তা এবার শুরু হতে চলেছে রাজ্যে।
3
9
তার মধ্যে অন্যতম হল প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন যোজনা। চা বাগানের শ্রমিকদের জন্যেই এই প্রকল্প চালু করতে চলেছে রাজ্য সরকার।
4
9
ভোটের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলায় এসে ঘোষণা করেছিলেন, প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন যোজনা তৃণমূল সরকার চালু করতে দিচ্ছে না।
5
9
উত্তরবঙ্গের চা বাগানের শ্রমিকদের জন্য কেন্দ্রীয় উদ্যোগ চালু হতে চলেছে শীঘ্রই। আজ তৃতীয়বার উত্তরবঙ্গ সফরে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
6
9
উত্তরবঙ্গে গিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, দীর্ঘদিন বন্ধ থাকা ২৫টি চা বাগানের জন্য ৩৩৪ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
7
9
তিনি অভিযোগ করেন, ২০২১ সালে প্রধানমন্ত্রী ঘোষিত ‘পিএম চা শ্রমিক যোজনা’ আগের সরকারের আমলে দুর্নীতির কারণে কার্যকর হয়নি। বর্তমান সরকার দ্রুত সেই প্রকল্পগুলির বাস্তবায়নে উদ্যোগী হয়েছে বলে জানান তিনি।
8
9
প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন যোজনায় চা বাগানের শ্রমিকরা কী কী সুবিধা পাবেন? শ্রমিকদের সন্তানদের শিক্ষার জন্য সহায়তা, শ্রমিকদের স্বাস্থ্য ও সুরক্ষার জন্য সহায়তা।
9
9
পাশাপাশি শ্রমিকদের আবাসন, ঘর তৈরির জন্য সহায়তা করা হবে এই প্রকল্পের অধীনে। পাশাপাশি উত্তরবঙ্গের মহিলাদের 'অন্নপূর্ণা যোজনা'র অধীনে মাসে ৩০০০ টাকা দেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।