করোনা অতিমারীর ক্ষত এখনও সম্পূর্ণরূপে মুছে যায়নি। মাঝে মাঝে কোভিডের নানা ঢেউ এসেছে। এবার ফের নয়া ঢেউ নিয়ে আলোচনা।
2
8
PJ.2.1, করোনার নয়া ভ্যারিয়েন্ট। ২০২৬ সালের মে মাসে কানাডার অন্টারিও প্রদেশে প্রথম এই ভ্যারিয়েন্ট শণাক্ত করা যায়। পরবর্তীতে আরও কয়েকটি দেশে ছড়িয়ে পড়ে।
3
8
উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের বিভিন্ন স্থানে ক্রমেই ছড়াচ্ছে সংক্রমণ।
4
8
অক্টোবরে 'জার্নাল অফ ইনফেকশন'-এ এই ভ্যারিয়েণত সম্পর্কে তথ্য প্রকাশ করা হয়েছে। গবেষণার পর, প্রাথমিকভাবে জানা গিয়েছে, PJ.2.1 ভ্যারিয়েন্টটির ACE2 রিসেপ্টরের সঙ্গে যুক্ত হওয়ার সক্ষমতা বেশি হতে পারে; এই রিসেপ্টরটি ব্যবহার করেই করোনাভাইরাস মানবকোষে প্রবেশ করে।
5
8
পিজে.২.১ হল সার্স-কোভ-২ (SARS-CoV-2)-এর একটি বংশধারা, এই ভাইরাসই করোনার মূল ভাইরাস। গবেষকরা এটিকে একটি সল্টেশন ভ্যারিয়েন্ট (হিসেবে বর্ণনা করেছেন৷
6
8
এই ভ্যারিয়েন্ট অন্যান্য ভ্যারিয়েন্টের থেকে বেশি ক্ষতিকর কিনা, হলেও কতটা ক্ষতিকর, তা স্পষ্টভাবে জানা যায়নি এখনও।
7
8
জ্বর, কাশি, গলা ব্যথা, নাক দিয়ে জল পড়া বা নাক বন্ধ হয়ে যাওয়া, মাথাব্যথা, পেশি ও শরীরে ব্যথা অর্থাৎ করোনার চেনা উপসর্গগুলির বাইরে এই ভ্যারিয়েন্টের অন্য সুনির্দিষ্ট কোনও উপসর্গ সামনে আসেনি।
8
8
তবে এখনও পর্যন্ত এই ভ্যারিয়েন্টে ভারতের কেউ আক্রনাত হয়েছেন কিনা, তার সুনির্দিষ্ট প্রমাণ মেলেনি।