প্রতি বছর ৮ মার্চ বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। সমাজের সর্বস্তরে নারীর ক্ষমতায়ন ও তাঁদের স্বাবলম্বী করে তুলতে বিগত কয়েক বছরে একগুচ্ছ জনকল্যাণমুখী প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার।
2
10
পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মহিলারা যাতে আর্থিকভাবে স্বাধীন হতে পারেন, সেটাই এই প্রকল্পগুলির মূল লক্ষ্য।
3
10
উপার্জিত অর্থ সঞ্চয় থেকে শুরু করে স্বাস্থ্য ও শিক্ষা- জীবনের নানা ক্ষেত্রে মহিলাদের সহায়তায় মোদি সরকারের চালু করা এমনই কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প আছে।
4
10
মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্র প্রকল্প: মহিলাদের সঞ্চয়ে উৎসাহিত করতে ২০২৩ সালে এই বিশেষ প্রকল্প চালু করে কেন্দ্র। এই স্কিমে মাত্র ২ বছরের জন্য টাকা জমা রেখে মিলবে বার্ষিক ৭.৫ শতাংশ হারে আকর্ষণীয় সুদ।
5
10
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা: আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের গৃহিণীদের রান্নার গ্যাসের সিলিন্ডার দিতে ২০১৬ সালের ১ মে এই প্রকল্পের সূচনা হয়। উনুন থেকে মুক্তি দিয়ে মহিলাদের স্বাস্থ্যরক্ষা ও পরিবেশ দূষণ রোধে এটি একটি বড় পদক্ষেপ। দেশের প্রায় সাড়ে ৮ কোটিরও বেশি পরিবার ইতিমধ্যেই এর সুবিধা পেয়েছেন।
6
10
সুকন্যা সমৃদ্ধি যোজনা: কন্যাসন্তানের সুরক্ষিত ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে ২০১৫ সালের ২২ জানুয়ারি এই সঞ্চয় প্রকল্পটি আনা হয়। ১০ বছরের কম বয়সী মেয়ের নামে যে কোনও ব্যাঙ্ক বা পোস্ট অফিসে এই অ্যাকাউন্ট খোলা যায়। মেয়ের উচ্চশিক্ষা এবং বিয়ের খরচের জন্য এটি অত্যন্ত জনপ্রিয় একটি দীর্ঘমেয়াদি সঞ্চয় প্রকল্প। মেয়াদ পূরণের পর পুরো টাকা সংশ্লিষ্ট কন্যার হাতেই তুলে দেওয়া হয়।
7
10
বেটি বাঁচাও, বেটি পড়াও: কন্যাভ্রূণ হত্যা রোধ, লিঙ্গ বৈষম্য দূর করা এবং মেয়েদের শিক্ষার আলোয় এগিয়ে আনার উদ্দেশ্যে ২০১৫ সালের জানুয়ারি মাসে হরিয়ানা থেকে এই প্রচার ও কর্মসূচির সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
8
10
প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা: গর্ভবতী মহিলা এবং নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় ২০১৯ সালে এই প্রকল্প আনা হয়। মা ও শিশুর মৃত্যুর হার কমানোর পাশাপাশি গর্ভাবস্থায় মহিলাদের পুষ্টি নিশ্চিত করতে ও নিখরচায় স্বাস্থ্য পরিষেবা দিতে এই উদ্যোগ কাজ করে চলেছে।
9
10
বিনামূল্যে সেলাই মেশিন প্রকল্প: স্বনির্ভরতার লক্ষ্যে গ্রামীণ ও শহরের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের বিনামূল্যে সেলাই মেশিন দেয় সরকার। দর্জি শিল্প বা সূচিশিল্পে আগ্রহী ২০ থেকে ৪০ বছর বয়সী মহিলারা এই প্রকল্পের সুবিধা নিয়ে নিজেদের পায়ে দাঁড়াতে পারেন।
10
10
মহিলা শক্তি কেন্দ্র যোজনা: মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রকের অধীনে ২০১৭ সালে এই প্রকল্প চালু হয়। জাতীয়, রাজ্য এবং জেলা- এই তিন স্তরেই গ্রামীণ মহিলাদের সামাজিক অংশগ্রহণের মাধ্যমে তাঁদের সুপ্ত সম্ভাবনাকে জাগিয়ে তোলা এবং সুরক্ষাদানের কাজ করে এই কেন্দ্রগুলি।