বর্ষায় কলকাতার কাছেই ঘুরে আসুন! উইকএন্ড ট্রিপের জন্য সেরা ৭ মনোরম গন্তব্য
নিজস্ব সংবাদদাতা
১৬ জুলাই ২০২৬ ২৩ : ৩৬
শেয়ার করুন
1
10
বর্ষা মানেই প্রকৃতির নতুন রূপ। বৃষ্টিতে ধুয়ে-মুছে সবুজে ঘেরা পাহাড়, নদী, সমুদ্র কিংবা অরণ্য যেন আরও জীবন্ত হয়ে ওঠে। শহরের ব্যস্ততা আর যানজট থেকে কয়েক দিনের বিরতি নিতে চাইলে কলকাতার কাছেই রয়েছে এমন কয়েকটি মনোরম গন্তব্য, যেখানে সপ্তাহান্তের ছুটিতে সহজেই ঘুরে আসা যায়।
2
10
বাঁকুড়ার বিহারীনাথ পাহাড় বর্ষার সময় কুয়াশা আর সবুজে ঢেকে যায়। প্রায় ১,৪৮০ ফুট উঁচু এই পাহাড়ের চারপাশে শালবন, ছোট ছোট ঝরনা এবং পাদদেশে প্রাচীন শিবমন্দির ভ্রমণকে আরও আকর্ষণীয় করে তোলে। ট্রেকিংপ্রেমীদের কাছেও এটি জনপ্রিয় জায়গা।
3
10
পুরুলিয়ার গড় পঞ্চকোট ইতিহাস ও প্রকৃতির অপূর্ব মেলবন্ধন। প্রাচীন দুর্গ ও মন্দিরের ধ্বংসাবশেষ, পঞ্চকোট পাহাড় এবং বর্ষার সবুজে ঘেরা পরিবেশ এক অন্যরকম অভিজ্ঞতা দেয়। পাহাড়ের চূড়া থেকে পাঞ্চেত বাঁধের দৃশ্যও মন কেড়ে নেয়।
4
10
একদিনের ভ্রমণের জন্য আদর্শ গড়চুমুক। হাওড়ার এই নিরিবিলি জায়গাটি হুগলি ও দামোদর নদীর মিলনস্থলের কাছে অবস্থিত। নদীর ধারে শান্ত পরিবেশ, সবুজ প্রাকৃতিক সৌন্দর্য এবং পিকনিকের আবহ বর্ষার দিনে বিশেষ আকর্ষণ হয়ে ওঠে।
5
10
অন্যদিকে, আসানসোলের কাছে মাইথন তার বিশাল জলাধার ও বাঁধের জন্য বিখ্যাত। বর্ষায় জল বাড়ে৷ এই সময় জলাধারে নৌবিহার, মাইথন ড্যাম ঘোরা এবং ভারতের অন্যতম প্রথম ভূগর্ভস্থ জলবিদ্যুৎ কেন্দ্র দেখার সুযোগ পেলে ঘুরে আসুন৷
6
10
ইছামতী নদীর তীরে অবস্থিত টাকি বর্ষায় যেন আরও মোহময়ী হয়ে ওঠে। নদীতে নৌবিহার, গোলপাতার ম্যানগ্রোভ অরণ্য, পুরনো জমিদারবাড়ি ও ঐতিহ্যবাহী মন্দির, সব মিলিয়ে এটি পরিবারের সঙ্গে ঘুরে আসার দারুণ জায়গা।
7
10
যদি নদীর ধারে বিলাসবহুল রিসর্টে কয়েকটা দিন কাটাতে চান, তাহলে রায়চক হতে পারে আদর্শ ঠিকানা। হুগলি নদীর তীরের মনোরম পরিবেশ, এবং শান্ত চারপাশ মনকে শান্তি দেয়, নতুন উদ্যমে কাজ করার জন্য মন সতেজ করে দেয়।
8
10
সমুদ্রপ্রেমীদের জন্য রয়েছে বকখালি। দিঘা বা মন্দারমণির তুলনায় অনেকটাই শান্ত এই সমুদ্রসৈকত বর্ষায় অন্যরকম সৌন্দর্য ছড়ায়। ফ্রেজারগঞ্জ পর্যন্ত বিস্তৃত সাদা বালির সৈকত, ঝাউবন আর মেঘলা আকাশের নীচে ভ্রমণের আনন্দ উপভোগ না করলেই নয়৷
9
10
সমুদ্রপ্রেমীদের জন্য রয়েছে বকখালি। দিঘা বা মন্দারমণির তুলনায় অনেকটাই শান্ত এই সমুদ্রসৈকত বর্ষায় অন্যরকম সৌন্দর্য ছড়ায়। ফ্রেজারগঞ্জ পর্যন্ত বিস্তৃত সাদা বালির সৈকত, ঝাউবন আর মেঘলা আকাশের নীচে ভ্রমণের আনন্দ উপভোগ না করলেই নয়৷
10
10
তবে বর্ষাকালে ভ্রমণে বেরোনোর আগে আবহাওয়ার পূর্বাভাস দেখে নেওয়া, প্রয়োজনীয় ওষুধ, রেনকোট বা ছাতা সঙ্গে রাখা এবং দুর্গম এলাকায় সতর্কতা অবলম্বন করা জরুরি। সঠিক পরিকল্পনা থাকলে কলকাতার কাছের এই সাতটি গন্তব্য আপনার বর্ষার ছুটিকে করে তুলতে পারে আরও উপভোগ্য।