১৯৬৩ সালে তাইওয়ানের তাইপেইয়ে জন্ম নেয় জেনসেন হুয়াং। তাঁর ছোটবেলা কাটে থাইল্যান্ডে। পরে ভবিষ্যত গড়ার আশায় বাবা-মা তাঁকে ও তাঁর ভাইকে আমেরিকায় পাঠিয়ে দেন।
2
9
আমেরিকার কেন্টাকির একটি বোর্ডিং স্কুলে তাঁকে কঠিন পরিবেশের মুখোমুখি হতে হয়। ইংরেজিতে দুর্বল থাকায় সহপাঠীদের বুলিংয়ের শিকার হতে হয় তাঁকে। এমনকী শৌচাগার পরিষ্কারের মতো কাজও করতে হয়। কিশোর বয়সে ওরেগনে পরিবারের কাছে ফিরে এসে তিনি জনপ্রিয় রেস্তরাঁ চেন ডেনি'স-এ বাসন মাজা ও ওয়েটারের কাজ করেন।
3
9
এরপর ১৯৯৩ সালে সিলিকন ভ্যালির সেই ডেনি'স রেস্তরাঁয় বসে মাত্র ৪০ হাজার ডলার পুঁজি নিয়ে দুই বন্ধু ক্রিস মালাচোস্কি ও কার্টিস প্রিয়েমকে সঙ্গে নিয়ে তিনি এনভিডিয়া প্রতিষ্ঠা করেন।
4
9
১৯৯৯ সালে তাঁদের তৈরি গ্রাফিক্স প্রসেসিং ইউনিট বা GPU প্রথমে কম্পিউটার গেমের জন্য ব্যবহৃত হলেও পরবর্তীকালে তা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং চ্যাটজিপিটি-র মতো আধুনিক প্রযুক্তির মূল ভিত্তি হয়ে ওঠে।
5
9
তাঁর নেতৃত্বে এনভিডিয়ার বাজারমূল্য প্রায় ৪.৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছায়। সময়ের সঙ্গে সঙ্গে জেনসেন হুয়াং ১৬০ বিলিয়ন ডলার সম্পত্তির মালিক হয়ে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও প্রভাবশালী প্রযুক্তি ব্যক্তিত্বে পরিণত হন। তাঁর কালো টি-শার্ট, লেদার জ্যাকেট এবং কাজের প্রতি কঠোর নিষ্ঠা ছিল তাঁর ট্রেডমার্ক।
6
9
আমেরিকার রাজনীতিতেও হুয়াং গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। মার্কিন প্রশাসন যখন চিনের সামরিক ক্ষেত্রে এআই চিপ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়, তখন হুয়াং সতর্ক করেছিলেন যে অতিরিক্ত বিধিনিষেধ আমেরিকার সেমিকন্ডাক্টর শিল্পের ক্ষতি করতে পারে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রশাসনের সঙ্গেও তাঁর ঘনিষ্ঠতা বাড়ে।
7
9
সম্প্রতি তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে নানা বিতর্ক তৈরী হয়েছে। এক চিনা ব্যবসায়ীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে মার্কিন গোয়েন্দারা তদন্ত শুরু করেন। কারণ ওই মহিলার সঙ্গে চিনের গোয়েন্দা সংস্থার যোগসাজশ থাকতে পারে বলে তাঁদের সন্দেহ ছিল (যদিও চিন এই অভিযোগ উড়িয়ে দেয়)।
8
9
গত ৮ নভেম্বর এক চিঠিতে হুয়াং তাঁর বৈবাহিক সম্পর্কের বাইরের সম্পর্কের কথা স্বীকার করেন, যা বিতর্ক আরও বাড়িয়ে দেয়।
9
9
এই সমস্ত ঘটনার জেরে গত ১২ নভেম্বর, ৩৩ বছর ধরে নেতৃত্ব দেওয়ার পর আচমকাই এনভিডিয়াতর সিইও ও পরিচালন পর্ষদ পদ থেকে ইস্তফা দেন ৬৩ বছর বয়সি জেনসেন হুয়াং। বর্তমানে অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব নিয়েছেন সিএফও কোলেট ক্রেস।