রাজ্যের সরকারি কর্মীদের বদলিতে বড় বদল করল নবান্ন। মুখ্যসচিব মনোজ আগরওয়ালের স্বাক্ষরিত নির্দেশিকায় বলা হয়েছে, সরকারি কর্মীদের নিজের জেলায় আর পোস্টিং দেওয়া হবে না।
2
11
অবসরের আগে শেষ দু’বছর প্রশাসনিক প্রয়োজনে ছাড় দেওয়া হতে পারে। ফিল্ড অফিসারদেরও নিজের জেলায় পোস্টিং বন্ধ। আগে এই নিয়মেই সরকারি কর্মীদের বদলি হত। যদিও তৃণমূল আমলে এই নিয়ম কিছুটা পথভ্রষ্ট হয়েছিল।
3
11
সোমবার ১৩ জুলাই সোমবার রাজ্য সরকারের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের তরফে সরকারি ফিল্ড অফিসারদের জন্য একটি সম্পূর্ণ নতুন বদলি নীতি জারি করা হয়েছে।
4
11
ওই নির্দেশিকায় বলা হয়েছে, টানা তিন বছর একই পদে কাজ করলে বদলির জন্য বিবেচনা করা হবে সংশ্লিষ্ট কর্মীকে। এর পাশাপাশি একই পদে কোনও কর্মীকে চার বছরের বেশি একই পদে রাখা যাবে না।
5
11
তবে এক্ষেত্রে কিছু ব্যতিক্রমও থাকবে। অর্থ দপ্তরের অধীনে যে বিভিন্ন দপ্তর রয়েছে এবং গুরুত্বপূর্ণ পদে যে সকল আধিকারিকরা রয়েছেন তাঁদের দু’বছর পর বদলি এবং সর্বোচ্চ তিন বছর একই পদে থাকতে পারবেন।
6
11
অর্থাৎ, রাজস্ব আদায়, কর সংগ্রহ ও অন্যান্য সংবেদনশীল দায়িত্বে থাকা আধিকারিকদের ক্ষেত্রে ২ বছর পর বদলি এবং সর্বোচ্চ ৩ বছর একই দায়িত্বে থাকার সীমা নির্ধারণ করা হয়েছে।
7
11
বদলির সময় প্রশাসনিক সুবিধার পাশাপাশি সাধারণ মানুষের প্রয়োজনের কথাও বিবেচনা করা হবে। বিশেষ প্রশাসনিক প্রয়োজন, কঠিন পরিস্থিতিতে রাজ্য এই নিয়মে শিথিলতা দিতে পারবে।
8
11
দীর্ঘদিন বাদে রাজ্যের প্রশাসনিক ক্ষেত্রে প্রশাসনিক সুবিধার জন্য বদলি নীতিতে পরিবর্তন আনা হচ্ছে।
9
11
তৃণমূল সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসা ও দুর্নীতির কারণে সরকারি কর্মীদের নিয়মবহির্ভূতভাবে বদলি করার একাধিক অভিযোগ উঠেছে।
10
11
শাসকদলের কর্মী সংগঠনের প্যাড ব্যবহার করে সরকারি নির্দেশ ছাড়াই বদলি এবং ডিএ আন্দোলনকারীদের শাস্তি হিসেবে দূরবর্তী জেলায় বদলি করার মতো গুরুতর অভিযোগ সামনে এসেছে।
11
11
প্রশাসনিক মহলের মতে, নবান্নের এই নতুন নীতি কার্যকর হলে একদিকে যেমন রাজ্য প্রশাসনের ফিল্ড অফিসারদের কাজের স্বচ্ছতা বাড়বে, তেমনই বদলি প্রক্রিয়ায় স্বজনপোষণ কমতে পারে বলে মনে করা হচ্ছে।