দোলের দিন বাড়িতে পার্টি রয়েছে? বা একসঙ্গে অনেক বন্ধুরা মিলে রং খেলার পরিকল্পনা? তাহলে হইচই, আনন্দ কী আর গান ছাড়া জমে? এদিনের প্লেলিস্টে অবশ্যই রাখুন এই বাংলা গানগুলি যেগুলো ছাড়া দোল অসম্পূর্ণ। ছবি- সংগৃহীত
2
8
তালিকায় প্রথমেই থাকবে 'খেলব হোলি রং দেব না তাই কখনও হয়?' 'একান্ত আপন' ছবি থেকে আশা ভোঁসলের গাওয়া এই গানটি যেন আজও সমান জনপ্রিয়। ছবি- সংগৃহীত
3
8
দেখেছেন, 'ও শ্যাম যখন তখন' গানটিকে কি বাদ দেওয়া যায়? 'বসন্ত বিলাপ' ছবির এই আইকনিক গানটি গেয়েছিলেন আরতি মুখোপাধ্যায়। এটিও আপনার হোলি প্লেলিস্টে জায়গা করে নিতেই পারে। ছবি- সংগৃহীত
4
8
'আজ খেলব হোলি তোমার সনে' গানটিকেও তালিকায় রাখতে পারেন। ১৯৭০ সালে মুক্তি পাওয়া 'মঞ্জরী অপেরা' ছবির গানটি গেয়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। ছবি- সংগৃহীত
5
8
'গোত্র' ছবিতে রবীন্দ্রসঙ্গীত 'নীল দিগন্তে' গানটির কথা একটু বদলে ব্যবহার করা হয়েছিল। দোলের দিন নাচার জন্য আদর্শ গান এটি। ছবি- সংগৃহীত
6
8
রবীন্দ্রসঙ্গীত যখন বলছি 'ফাগুন হাওয়ায় হাওয়ায়' কিংবা 'রাঙিয়ে দিয়ে যাও যাও', 'খেলা ভাঙার খেলা', 'ওরে গৃহবাসী', ইত্যাদি এই গানগুলোও চালাতে পারেন। কথাতেই তো আছে, বাঙালির সব ব্যথা, উৎসবের একমাত্র কনস্ট্যান্ট রবি ঠাকুর। ছবি- সংগৃহীত
7
8
বাংলা লোকসঙ্গীত কিছু চালানোর কত ভাবলে 'পিন্দারে পলাশের বন' কিংবা 'লাল মাটির সরানে' গানগুলি বেছে নিতে পারেন। বন্ধুরা সকলে মিলে একসঙ্গে হইহল্লা করা বা নাচার জন্য একদম আদর্শ এই গানগুলো। ছবি- সংগৃহীত
8
8
'ফাগুনেরও মোহনায়' গানটিকে রাখতে পারেন তালিকায়। নন্দী সিস্টার্সের তরফে বছর খানেক আগে এই গানের নতুন ভার্সন প্রকাশ্যে আনা হয়েছে। সেগুলোও চালাতে পারেন। ছবি- সংগৃহীত