গত ২৭ মে, বুধবার নবান্ন থেকে বাংলার মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
2
12
যে সকল মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাঁদের এবং নতুন আবেদনকারী উভয়কেই এই ফর্ম ফিলাপ করতে হবে। এর কারণ হিসেবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রাপকের তালিকায় স্বচ্ছতা আনার লক্ষ্যে এই পদক্ষেপ।
3
12
মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকের তালিকা স্ক্রুটিনি করে দেখা গিয়েছে অনেক বেনোজল ঢুকে রয়েছে। প্রায় ৩০ লক্ষ নাম বাদ যাবে। এই নাম বাদ দিয়ে স্বচ্ছ তালিকা প্রকাশ করা হবে।
4
12
কোনও অভারতীয় এই প্রকল্পের টাকা পাবেন না। যাঁদের নাম এসআইআরে বাদ গিয়েছে, কিন্তু ট্রাইব্যুনালে আবেদন করেননি বা সিএএ-তে আবেদন করেননি, তাঁরা টাকা পাবেন না। এছাড়াও যাঁরা আয়কর দেন, সরকারি বা আধা-সরকারি চাকরি করেন তাঁরা এই প্রকল্পের টাকা পাবেন না।
5
12
অনলাইন এবং অফলাইন দু’ভাবেই ফর্ম পাওয়া যাবে। আগামী ১ জুন থেকে এনরোলমেন্ট প্রক্রিয়া শুরু হবে। ৯০ দিন চলবে সেই প্রক্রিয়া। ৩ জুন পর্যন্ত যাঁদের এনরোলমেন্ট হবে। আপাতত তাঁদের টাকা দেওয়া শুরু হবে। এরপর ধাপে ধাপে যাঁদের নাম উঠবে তাঁদের টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার।
6
12
বাংলা, ইংরেজি এবং হিন্দি, এই তিনটি ভাষায় ফর্ম ছাড়া হয়েছে। প্রথম দফায় যে ফর্মটি ছাড়া হয়েছিল বাংলা ভাষার সেই ফর্মটি ১২ পাতার ছিল।
7
12
পরে একটি আপডেটেড ফর্ম ছাড়া হয়েছে। নতুন ফর্ম মোট ১৩ পাতার। ফর্মে বিস্তারিত পারিবারিক তথ্য চাওয়া হয়েছে। রাজ্য সরকারের দাবি, এই তথ্য থেকে অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধা প্রদানে সহায়তা হবে।
8
12
অন্নপূর্ণা যোজনার ফর্মের শেষ দিকে এমন একটি জায়গা রয়েছে, যেটি সাবধানতাবশত ফিলাপ না করলে ফর্ম জমা দেওয়ার পরেও দেখবেন অ্যাকাউন্টে ৩০০০ টাকা ঢুকছে না।
9
12
নতুন ফর্মের ১০ নং পাতায় ‘ছ’ পয়েন্টে জানতে চাওয়া হয়েছে যে, আপনি কোনও সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি (ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে পাচ্ছেন কি না।
10
12
পরিবারের প্রধান এবং অন্যান্য সদস্যরা যদি কোনও প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন তাহলে সেই প্রকল্পের নাম লিখতে হবে। এবার এখানেই সাবধান থাকতে হবে।
11
12
নতুন ফর্মে এই ব্লকের পাশে একটি কলাম যোগ করা হয়েছে। সেটিতে জানতে চাওয়া হয়েছে যে, আপনি সেই প্রকল্প থেকে নাম প্রত্যাহার করতে চান কি না।
12
12
যদি হ্যাঁ অপশনে টিক মেরে দেন অসাবধানতাবশত তাহলে কিন্তু কোনও প্রকল্পের টাকা আপনি পাবেন না। ফের নতুন করে আবেদন করে অনেক ঝক্কি পোহাতে হবে। সুতরাং ফর্মের ওই অংশটি পূরণের সময় সাবধানতা অবলম্বন করুন।