জনপ্রিয় নায়কের কাণ্ড দেখে মাথায় হাত সকলের। নায়িকার বুকের উপর উঠে তাঁর ঠোঁটে ঠোঁট রাখল! ছবি, ভিডিও ভাইরাল হতেই হইচই নেটপাড়ায়! কে ঘটিয়েছে এমন? আসলে যা ঘটেছে, সবটাই ছোটপর্দায়। কথা হচ্ছে 'গঙ্গা' ধারাবাহিকের।
'গঙ্গা' ধারাবাহিক শুরু হতে না হতেই একের পর এক চমক নিয়ে আসছে। প্রথম সপ্তাহেই টিআরপিতে চমক দেখিয়েছে এই ধারাবাহিক। রয়েছে সেরা ১০ এর মধ্যেই। এবার গল্পকে আরও টানটান করে তুলতে আসছে নতুন চমক।
এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'গঙ্গা' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে নায়িকার ঠোঁটে ঠোঁট রেখে, তাঁর বুকের উপর পড়ে আছে নায়ক। এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে। সেটা দেখেই অর্জুনকে সকলে ছেঁকে ধরে। এক মহিলার অসহায়তার ফায়দা তুলে এমন অশ্লীল আচরণ সে কী করে করতে পারল, সেই প্রশ্ন ওঠে। আর তখন আবারও অর্জুনকে বাঁচাতে সেখানে ছুটে আসে গঙ্গা। তবে এবার তার বলা কথা যেন ব্যাকফায়ার করল।
গঙ্গা এদিন এসে জানায় যা ঘটেছে তার সম্মতিতে ঘটেছে। সেটা শুনেই ক্ষেপে যায় অর্জুন। বলে কেন সে সত্যি বলল না। কেন জানাল না সে আসলে গঙ্গাকে বাঁচাতে সিপিআর দিচ্ছিল? জবাবে গঙ্গা বলে এখন তাকে বাঁচানো বেশি জরুরি সত্যির থেকে। কিন্তু ওরা এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। তাই গঙ্গা যে বস্তিতে থাকে তারা তাদের বিয়ের প্রস্তাব তোলে। শেষ পর্যন্ত কি গঙ্গা আর অর্জুনের বিয়ে হবে নাকি ভেস্তে যাবে? উত্তর আগামীতে পাওয়া যাবে।
















