সদ্যই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন আমির খান এবং গৌরী স্প্র্যাট। ৬১ বছর বয়সে এসে তৃতীয় শুরু করেছেন মিস্টার পারফেকশনিস্ট। ৫ জুলাই অভিনেতার মুম্বইয়ের পালি হিলসের বাসভবনে তাঁদের বিবাহ বাসর বসেছিল। এদিনই স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে করেন তাঁরা। আমির তাঁর তৃতীয় স্ত্রীর হাতে পরিয়ে দেন বিশেষ আংটি। জানেন এই আংটির বিশেষত্ব কী? 

সূত্রের খবর, আমির খান প্রায় ৩ মাস ধরে তাঁর তৃতীয় স্ত্রী গৌরী স্প্র্যাটের জন্য যোগ্য, বিরল রুবি খুঁজে বেড়িয়েছেন। শুধু সেখানেই শেষ নয়। এই রুবি দিয়ে গৌরীর জন্য আংটি বানাতে লেগেছে ২৫৬ ঘণ্টা! ফলে আমির খানের তৃতীয় বিয়েতে যতই জাঁকজমক না থাকুক, তিনি তাঁর স্ত্রীর জন্য আনা বিশেষ উপহারে যে কোনও খামতি রাখেননি, বরং সেটা যে বিশেষ করে তুলেছেন সেটা বলার অপেক্ষা রাখে না। 

প্রসঙ্গত, ৫ জুলাই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন আমির খান এবং গৌরী স্প্র্যাট। তাঁদের ২৫ বছর আগে প্রথম দেখা হলেও তখন সেই আলাপ কোনও পরিণতি পায়নি। ২০২৪ সালে পুনরায় তাঁরা কাছাকাছি আসেন, সম্পর্কে জড়ান। এরপরই আমির খানের ৬০ তম জন্মদিনে অভিনেতা তাঁর তৎকালীন প্রেমিকার সঙ্গে সকলের আলাপ করিয়ে দেন। জানান তাঁদের মনে মনে বিয়েটাও হয়ে গিয়েছে। এই ঘটনার বছর ঘুরতে না ঘুরতেই বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তাঁরা। আমির এবং গৌরীর বিয়েতে আমন্ত্রিত ছিলেন মাত্র ১০০-১৫০ জন। এসেছিলেন আম্বানি পরিবারের সকলে, আশুতোষ গোয়ারিকর, রাজকুমার হিরানি, প্রমুখ। বিয়ের দিন না এলেও, পরে এসে বন্ধুর সঙ্গে দেখা করেন শাহরুখ খান। 

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, আমির খান অতীতে আরও দুটি বিয়ে করেছেন। তাঁর প্রথম স্ত্রী রিনা দত্ত। তাঁদের দুই সন্তান, জুনায়েদ খান এবং ইরা খান। ২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করেন তিনি। তাঁদের এক সন্তান, আজাদ। বাবার বিয়েতে তাঁরা তিনজনই উপস্থিত ছিলেন। এমনকী ইরার স্বামী নূপুরও এসেছিলেন। গৌরী স্প্র্যাটও অতীতে বিয়ে করেছিলেন। এটা তাঁর দ্বিতীয় বিয়ে। তাঁর প্রথম স্বামী কুণাল স্প্র্যাট। তাঁদের একটি ছেলে কুইন।